কথা
কাউকে কি কোন কথা দিয়েছিলাম
ভালোবাসব, খুন করব
কিংবা ধার দেব কিছু নিরবচ্ছিন্ন টাকা?
কেউ কি অপেক্ষায় আছে সমুদ্রের ধারে
নীল রেস্তরাঁয়
পাহাড়ের ভাজে, মেঘের আড়ালে
শেষনিঃশ্বাসের নরম ছন্দোময় বাতাসে?
কেউ কি আমাকে আঘাত করেছিল?
খুব রক্তক্ষরণে ক্লান্ত আমি
নীরব জ্যোৎস্নার ভেতর
ধবল এম্বুলেন্সে চড়ে
যাচ্ছি আমি গোঁসাইপুর!
মনে পড়ে না
রাধার ব্লাউজে মুখ লুকালে
কিচ্ছু মনে পড়ে না।
হতভম্ব প্রেমিকের স্বীকারোক্তি
সরকার আমিন

Comments
Post a Comment